নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে গিয়ে এর মধ্যে দুইটি বস্তু নিষ্ক্রিয় করেছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে এই পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
এ সময় বিকট বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযান শেষ না হওয়ায় ঘটনাস্থল ঘিরে রেখে তল্লাশি ও আলামত সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিএমপির মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বলেন, এখন পর্যন্ত বোমা সদৃশ দুইটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে। রাত ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার সংবাদ পেয়ে থানা পুলিশ ও সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়। এখনও সেখানে বোমা নিষ্ক্রিয় করার কাজ চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, সন্ধ্যার পর কে বা কারা মেট্রোরেল স্টেশনের নিচে এসব বোমা সদৃশ বস্তু রেখে যায়। পরে খবর পেয়ে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করার অভিযান শুরু করে। প্রাথমিকভাবে এগুলো কী ধরনের বিস্ফোরক বা ককটেল ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিষ্ক্রিয় করা দুইটি বোমা সদৃশ বস্তুর ভেতরে ডিটোনেটর এবং শক্তিশালী বিস্ফোরক উপাদান পাওয়া গেছে।
ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করছেন তদন্ত সংশ্লিষ্টরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, ঘটনার প্রকৃত কারণ এবং কারা এসব বিস্ফোরক সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মেট্রোরেল স্টেশনের নিচে কে বা কারা এসব বোমা সদৃশ বস্তু রেখে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করতে সেখানে যায়। প্রাথমিকভাবে এগুলো কী ধরনের বোমা, নাকি ককটেল ছিল তা নিশ্চিত করা যায়নি। তবে নিষ্ক্রিয় করা দুটি বোমা সদৃশ বস্তুর ভেতরে ডেটোনেটর পাওয়া গেছে এবং সেগুলোতে শক্তিশালী বিস্ফোরক ছিল বলে একটি সূত্র জানিয়েছে।
ঘটনাস্থল সম্পূর্ণ ঘিরে রেখেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের কাজ করছেন।
এ ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক 























