ভাটারায় গ্যাস বিস্ফোরণে শিশুসহ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধের ঘটনায় শিশু সহ দুজন মারা গেছে। মৃতরা হলেন শাহিন (২৪) ও তার ভাগ্নি হাফসা আক্তার (৮)।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ৬টার দিকে মারা যায় শাহিন (২৪) এবং বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মারা যায় হাফসা (৮)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, শাহিনের ৫০ শতাংস ও হাফসার ৪০ শতাংস দগ্ধ হয়েছিল। বর্তমানে ফাহিমা ৪৫ শতাংস নিয়ে ভর্তি রয়েছে। তার অবস্থাও আশংকাজনক।

এরআগে গত মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে নতুন বাজার ১০০ ফিট রাস্তার একটি ৬ তলা বাড়ির নিচ তলায় এই এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় দগ্ধ হোন শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং শাহীনের ভাগনি হাফসা আক্তার (৮)।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশি মো. জসিম উদ্দিন জানান, শাহীন কাপড়ের শোরুমে কাজ করেন। বাসাটিতে ভাড়া থাকেন তারা। আজ ভোরে ওই বাসায় বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখা যায়, বাসাটির ভিতরে থাকা ওই ৩ জন পুড়ে গেছে। এরপর তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, শাহীনের ওই বাসাটিতে তিতাসের গ্যাস লাইন রয়েছে। তাদের ধারণা, রাতে সেই লাইন থেকে গ্যাস লিকেজ হয়ে রুমে জমে ছিল। ভোরে রান্নার কারণে বা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

দগ্ধ ফাহিমার চাচাী শামীমা সুলতানা বলেন, গত একমাস আগে নতুনবাজারের ওই বাসায় ভাড়া উঠে তারা। বাসায় উঠার সময় গ্যাসের গন্ধ পায়। তখন বাড়িওয়ালাকে ডেকে বিষয়টি বললে বাড়িওয়ালা পাইপ মেরামত করে দেয়। এরপর কয়েকবার এরকম পাইপ লিক হয়। পরবর্তীতে আর পাইপ ঠিক করে দেয় নাই। বাড়িওয়ালার গাফলতির কারনে এই ঘটনা হয়েছে বলে অভিযোগ করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই : বাণিজ্যমন্ত্রী

ভাটারায় গ্যাস বিস্ফোরণে শিশুসহ ২ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১২:৫৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬