বাংলাদেশের বিমান খাতে কাজ করতে আগ্রহী সুইজারল্যান্ড

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশের সঙ্গে বিমান পরিবহন খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। একইসঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে দেশটির প্রতিষ্ঠান সুইসপোর্ট।

মঙ্গলবার (১৬ জুন) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি।

সাক্ষাতে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সুইজারল্যান্ড বাংলাদেশের বিমান খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে সুইস প্রতিষ্ঠান সুইসপোর্ট-এর আগ্রহের বিষয়টিও তুলে ধরেন দেশটির রাষ্ট্রদূত।

জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সুইসপোর্টকে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান এবং বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

উল্লেখ্য, এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহের কথা জানায় যুক্তরাজ্য ও তুরস্ক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাংলাদেশের বিমান খাতে কাজ করতে আগ্রহী সুইজারল্যান্ড

প্রকাশের সময় : ০৮:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬