Dhaka বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছালো

নিজস্ব প্রতিবেদক : 

তিনটি শিক্ষা বোর্ডের অধীনে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে। প্রকৃতিক দুর্যোগের সৃষ্ট বন্যার কারণে চট্টগ্রাম বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পেছানো হয়েছে। এ তিন বোর্ডের পরীক্ষা আগামী ২৭ আগস্ট শুরু হবে।

আর ঢাকা, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ ও কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা যথারীতি ১৭ আগস্ট থেকে শুরু হবে।

শুক্রবার (১১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

তপন কুমার সরকার জানান, চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট শুরু হবে। অন্যান্য বোর্ডসমূহের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, কয়েক দিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়িতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে গত সপ্তাহে পরপর তিন দিন ওইসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। যা গত বছরের চেয়ে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি। এর মধ্যে ছেলের সংখ্যা ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এ বছর সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। তবে আইসিটি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের অনুষ্ঠিত হবে।

আবহাওয়া

একযোগে অবসরে পাঠানো হলো পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে

বন্যায় তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছালো

প্রকাশের সময় : ১২:২৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩