Dhaka মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পেরুতে বাস উল্টে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : 

পেরুতে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। দেশটির পাহাড়ী আয়াকুচো অঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার (১৪ মে) ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বাসটি ৪০ জন আরোহী নিয়ে আন্দিজ পর্বতের দিকে যাচ্ছিল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সকালে লিমা থেকে আয়াকুচো শহরের যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। বাসটি উল্টে একটি ঢালে গড়িয়ে পড়ে। ভাঙাচোরা রাস্তায় দ্রুত গাড়ি চালানোসহ বেশ কিছু কারণে পেরুতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগে গত ৩০ এপ্রিল কাজামার্কা অঞ্চলে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়।

আয়াকুচোর কর্মকর্তা ওয়াইবার ভেগা সাংবাদিকদের বলেন, ইতিমধ্যেই ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজনের মরদেহ বাসের নিচে আটকা পড়ে আছে। তিনি ওই দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বৈরি আবহাওয়ার ফলে বাকিদের মরদেহ উদ্ধারে সময় লাগছে।

দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালে পেরুতে ট্রাফিক দুর্ঘটনায় মোট তিন হাজার ১৩৮ জন প্রাণ হারায়। সরকারি তথ্য অনুযায়ী, ৭০ শতাংশ দুর্ঘটনা চালকের দক্ষতার অভাব, ক্লান্তি বা খুব ছোট ছোট কিছু কারণে হয়ে থাকে।

আবহাওয়া

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের ভাঙল ৪ দাঁত, আহত ২ যাত্রী

পেরুতে বাস উল্টে নিহত ১৬

প্রকাশের সময় : ১২:৫২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪