Dhaka বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে ভিসা আবেদন বাতিল

নিজস্ব প্রতিবেদক : 

শুধুমাত্র সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশে সেখানে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা গ্রহণযোগ্য নয় বলে সতর্ক করা হয়েছে। বার্তায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার দেশটির শর্তের লঙ্ঘন।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বার্তা দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়েছে, শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন এটিই আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করবেন।

এর আগে দূতাবাস জানিয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসায় বার্থ ট্যুরিজম (শিশুর আমেরিকার নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া) অনুমোদিত নয়।

যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়, এমন কাজ করা অনুমোদিত নয়।

ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা অনুমোদিত নয়। এছাড়া পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও অনুমোদিত নয়, জানায় যুক্তরাষ্ট্রের দূতাবাস।

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি বলেন, এই ধরনের জন্ম পর্যটন করদাতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।

আবহাওয়া

শিগগিরই কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক উন্নয়নের আশ্বাস সড়ক পরিবহনমন্ত্রীর

নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে ভিসা আবেদন বাতিল

প্রকাশের সময় : ১২:৪৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬