Dhaka বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নভোএয়ার দিচ্ছে সহজ কিস্তিতে টিকেট

নিজস্ব প্রতিবেদক :

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সহজ কিস্তিতে টিকেট ক্রয়ের আকর্ষনীয় অফার ঘোষণা করেছে। যাত্রীরা সর্বনিম্ন মাত্র ১,৫৬৭ টাকায় মাসিক কিস্তিতে রিটার্ন টিকেট ক্রয় করতে পারবেন। শুধু রিটার্ন টিকেট নয়, সর্বনিম্ন ৫,০০০ টাকার ওয়ানওয়ে টিকেটও কিস্তি সুবিধায় কেনা যাবে। এই কিস্তিতে কোনো অতিরিক্ত চার্জ বা সুদ প্রযোজ্য হবে না।

এই অফারটি পেতে যাত্রীদের নভোএয়ারের নিজস্ব বিক্রয় অফিসে এসে টিকেট ক্রয় করতে হবে। ছয় (৬) মাসের সহজ কিস্তিতে টিকেটের মূল্য পরিশোধ করতে পারবেন। যাত্রীদের এই সুবিধা দিতে দেশের শীর্ষ ব্যাংকগুলোর সাথে চুক্তিবদ্ধ রয়েছে।

নভোএয়ার এর পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ বলেন, এই কিস্তি সুবিধা দেশের অভ্যন্তরীণ রুটে ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করবে বলে আশা করি। যাত্রীরা বাড়তি অর্থনৈতিক চাপ ছাড়াই তাদের ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। যাত্রীদের সহজ ও স্বাচ্ছন্দময় সেবা নিশ্চিত করার লক্ষ্যে নভোএয়ার নিয়মিতভাবে নতুন নতুন সুবিধা চালু করছে।

এছাড়া সর্বনিম্ন মাত্র ১৮১৮ টাকার মাসিক কিস্তিতে পরিশোধের মাধ্যমে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজেরও অফার রয়েছে। এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকেট (সব ধরণের ট্যাক্সসহ) হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসা ও সেহরি অথবা ইফতার সুবিধা থাকবে। অফারটি উপভোগ করতে ভ্রমণকারীদের ন্যূনতম দুই জনের জন্য প্যাকেজটি ক্রয় করতে হবে।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন; ১৩৬০৩ অথবা ভিজিট করুন

আবহাওয়া

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার পদক গ্রহণ করলেন জাইমা

নভোএয়ার দিচ্ছে সহজ কিস্তিতে টিকেট

প্রকাশের সময় : ১২:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬