Dhaka সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ইসির শপথ রোববার দুপুরে

নিজস্ব প্রতিবেদক : 

ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান (সিইসি) করে নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে। যারমধ্যে আছেন চারজন নির্বাচন কমিশনার।

আগামী রোববার (২৪ নভেম্বর) নবনিযুক্ত সিইসিসহ চার নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। ওইদিন দুপুর দেড়টায় নতুন প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নবনিযুক্ত ৪ কমিশনারকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এর আগে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেয়া হয়। এছাড়া আরেকটি প্রজ্ঞাপনে চার নির্বাচন কমিশনারকে নিয়োগের বিষয়টি জানানো হয়।

নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহ্মদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

আবহাওয়া

নতুন ইসির শপথ রোববার দুপুরে

প্রকাশের সময় : ১২:৩১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪