নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নড়াইল জেলা প্রতিনিধি : 

নড়াইল সদর উপজেলার বউবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আয়েশা খানম (২০) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় পৌরসভা এলাকার সরকারি রেণু পোনা উৎপাদন কেন্দ্রের সামনে নড়াইল-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকার বাসিন্দা। দুর্ঘটনার বিষয়টি  নিশ্চিত করেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের সঙ্গে থাকা স্বজন হুমায়তুর রহমান জানান, তিনি ও আয়েশা সুলতানা গতকাল সন্ধ্যায় মোটরসাইকেলে করে নড়াইলের তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন। আয়েশা মোটরসাইকেল চালাচ্ছিলেন। নড়াইল শহর থেকে চাঁচড়ার দিকে যাওয়ার সময় রেণু পোনা উৎপাদন কেন্দ্রের সামনে পৌঁছালে আয়েশা মোটরসাইকেল থেকে সড়কের ওপর পড়ে যান। এ সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশের প্রতিটি উপজেলায় ১৫০ শয্যার স্বাস্থ্যকমপ্লেক্স হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশের সময় : ০২:৫৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪