দেশে ফিরল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ

নিজস্ব প্রতিবেদক : 

দেশে ফিরল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ।

শনিবার (৭ জুন) দিবাগত রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে আসেন নিহতদের স্বজনরা। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, লেবাননে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ১০ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে সাতজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকি মরদেহও দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সব আনুষ্ঠানিকতা শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিশেষ অ্যাম্বুলেন্সে করে দুই প্রবাসীর মরদেহ তাদের নিজ জেলা সাতক্ষীরায় পাঠানো হয়।

প্রতিমন্ত্রী জানান, মরদেহ পরিবহনের ব্যয় বহনের পাশাপাশি নিহত দুই প্রবাসীর পরিবারকে মোট ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলার জিবদিন এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন লেবাননপ্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। তাদের দুজনেরই গ্রামের বাড়ি সাতক্ষীরায়। গত ১১ মে স্থানীয় সময় দুপুরে তারা নিহত হন। নিহত শফিকুল সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে আর নিহত নাহিদ আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

উল্লেখ্য, গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জিবদিন এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় ওই দুই বাংলাদেশি নিহত হন। ঘটনার পর তাদের মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আগামী সপ্তাহে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

দেশে ফিরল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ

প্রকাশের সময় : ১২:৩৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬