দেশে তালাকের শীর্ষে রাজশাহী

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৩:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • ৩০৭ জন দেখেছেন

দেশে বিভাগগুলোর মধ্যে বিবাহিত মানুষের সংখ্যার হার সবচেয়ে বেশি রাজশাহীতে। শুধু তাই নয়, তালাকের সংখ্যাও এ বিভাগে বেশি। জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশিত হয়।

বিবিএস প্রতিবেদনে বলা হয়, দেশে এখন মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন এবং নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। আর তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন।

এতে দেখা যায়, বর্তমানে রাজশাহীতে শতকরা ৬৮ দশমিক ৯৭ শতাংশ মানুষ বিবাহিত। অন্যান্য বিভাগের তুলনায় যা বেশি। এছাড়া তালাকের সংখ্যাও এ বিভাগে সর্বাধিক। এ হার শূন্য দশমিক ৬১ শতাংশ।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। প্রাথমিক প্রতিবেদন বিষয়ক উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

দেশে তালাকের শীর্ষে রাজশাহী

প্রকাশের সময় : ০৩:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২