Dhaka শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় নাজমুল হক (৪৭) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখান চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালে নাজমুলের ভগ্নিপতি আশরাফ উদ্দিন জানান, নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল। রাতে গ্রিন রোডে বোনের বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে উত্তরখানের বাসায় যাচ্ছিলেন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তাঁর মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। আহত অবস্থায় পথচারীরা নাজমুলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। এর কিছু সময় পর তিনি মারা যান।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ পরিদর্শক (এসআই) মো. ঈসমাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জানতে পেরেছি রাতে ওই ব্যক্তি মোটরসাইকেল যাচ্ছিলেন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাক ধাক্কায় আহত হয় ওরে পথচারীরা হাসপাতালে নিয়ে গেলে মারা যান। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিযে গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আবহাওয়া

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশের সময় : ০১:০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬