রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

রাজশাহী জেলা প্রতিনিধি :

বাস মালিক ও শ্রমিকদের মধ্যে চলমান বিরোধের কারণে রাজশাহী থেকে দূরপাল্লা এবং অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পূর্বঘোষণা ছাড়াই পরিবহন শ্রমিকরা এই কর্মসূচি পালন করায় ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

জানা গেছে, মোটরশ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে এই বিরোধের সৃষ্টি হয়েছে। এর আগেও গত ১৮ মে একই ইস্যুতে রাজশাহী থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সম্প্রতি রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে। এতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়।

তবে নির্বাচন ছাড়া নতুন কমিটি গঠনের প্রতিবাদে শ্রমিকদের একটি অংশ আন্দোলনে নামেন। তারা সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন।

হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। অনেকে বাস টার্মিনালে এসে গন্তব্যে যেতে না পেরে বিকল্প পরিবহনের খোঁজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটিতে মালিক সমিতির প্রতিনিধি রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। এ নিয়ে আপত্তি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে শ্রমিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। বিষয়টি সমাধানে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

প্রকাশের সময় : ০৯:৫৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬