Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী বাদশা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:৫৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩১৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে রেজাউল করিম বাদশাকে। বর্তমানে তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে মনোনয়ন দেওয়ার কথা নিশ্চিত করেন শায়রুল কবির খান।

বিএনপির মিড়িয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির চেয়ারম্যানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপ নির্বাচনে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বগুড়া জেলার সভাপতি রেজাউল করিম বাদশাকে।

বগুড়া-৪ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ, বগুড়া-৬ (সদর) আসনের এমপি (সংসদ সদস্য) প্রার্থী হিসেবে জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইকে গুলশানে বিএনপির দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে অংশ নিয়ে জয়লাভ করেন। আইন অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ ৩টি আসনে নির্বাচন করতে পারলে একটি আসন থেকে সংসদ সদস্য থাকতে পারবেন। সেই অনুযায়ী তারেক রহমান ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।

আবহাওয়া

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী বাদশা

প্রকাশের সময় : ০৮:৫৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬