Dhaka বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান অবশ্যই ঢাবির ছাত্র ছিলেন : আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র ছিলেন কিনা এ নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে প্রশ্ন তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাবি আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তীকা সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে তিনি জানিয়েছেন, তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

তার স্ট্যাটাসটি পাঠকদের হুবহু দেওয়া হলো-

‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এনিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাশও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনি বিষয়টা জানতাম আমি।

তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন।

তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে। এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তা ঝুঁকির কারণে তারেক রহমানের ঢাবির পড়াশোনা বন্ধ হয়ে যায়।’

আবহাওয়া

পায়রা নদীতে পাওয়া গেল ২ কেজি ওজনের ইলিশ

তারেক রহমান অবশ্যই ঢাবির ছাত্র ছিলেন : আসিফ নজরুল

প্রকাশের সময় : ১২:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬