ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার তার পদ থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (২২ জুন) এ লক্ষ্যে তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

পদত্যাগপত্রে বদিউজ্জামান তপাদার উল্লেখ করে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর একই বছরের আগস্ট মাসে তাকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তার নাম প্রস্তাবকারী ও সুপারিশকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শ্রদ্ধা, সততা ও নিষ্ঠার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে বর্তমানে ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি তার পদত্যাগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ কার্যকর করতে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন হয়।

অনুমোদন না পাওয়া পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে পদে বহাল থাকেন।
এদিকে পদত্যাগপত্রটি এখনো গ্রহণ না হওয়ায় প্রশাসনিক প্রক্রিয়ায় বিষয়টি চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। তবে পদত্যাগের বিষয়টি জানাজানি হওয়ার পর আইন অঙ্গনে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে আইনি দায়িত্ব পালন করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটি

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

প্রকাশের সময় : ০১:৪৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬