মঈন খান ও সালাহউদ্দিনের দায়িত্ব বৃদ্ধি, প্রজ্ঞাপন জারি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) আবদুল মঈন খান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বৃদ্ধি করেছে সরকার।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধানমন্ত্রীর দায়িত্বাধীন মন্ত্রণালয়–বিভাগসহ যেসব মন্ত্রণালয় ও বিভাগে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত নেই, সেসব মন্ত্রণালয় বা বিভাগে সংসদ বিষয়ক কার্যাবলি নিম্নরূপভাবে সম্পাদিত হবে।

এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অনুপস্থিত থাকলে এ দায়িত্ব পালন করবেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যদিকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান। তার অবর্তমানে এ দায়িত্ব পালন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শরীয়তপুর-চাঁদপুর সড়কের মেঘনা নদীতে সেতু নির্মাণে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান

মঈন খান ও সালাহউদ্দিনের দায়িত্ব বৃদ্ধি, প্রজ্ঞাপন জারি

প্রকাশের সময় : ০৯:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬