ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১১৯ মামলা

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ১১৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৪৯৯টি গাড়ি ডাম্পিং ও ২১০টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৩০ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ১১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১টি বাস, ১২টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেলসহ মোট ২০৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫৫টি বাস, ২টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৮৫টি সিএনজি ও ১৮৬টি মোটরসাইকেলসহ মোট ৪১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৮টি বাস, ১৪টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ১১টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬টি বাস, ৪টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি, ১৪১টি মোটরসাইকেলসহ মোট ২৫৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৪টি বাস, ২টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৯৪টি সিএনজি ও ১৭১টি মোটরসাইকেলসহ মোট ৪৮৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ০৩টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১২৮টি মোটরসাইকেলসহ মোট ৩৩৪টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ৪৯৯টি গাড়ি ডাম্পিং ও ২১০টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কুড়িগ্রামে ভাঙা সেতুতে যাতায়াতের ভরসা কাঠের সাঁকো

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১১৯ মামলা

প্রকাশের সময় : ০২:৪৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬