Dhaka সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমান পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করেছেন : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (২৬ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে মহান স্বাধীনতা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের প্রথম সরকার যে সরকার মুজিবনগরে শপথ গ্রহণ করেছিল, সেই সরকারের অধীনে জিয়াউর রহমান একজন চাকুরে ছিলেন। সেই সরকারের নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছিল। তারা ইতিহাস বিকৃতি করেছিল ২১ বছর ধরে। সেই ইতিহাস বিকৃতি যখন ঢেকে গেছে, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন আবোল-তাবোল বলা শুরু করেছেন।

তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের কাছে ব্রিগেডিয়ার বেগ যে চিঠি লিখেছিল, তাতেই প্রমাণিত হয় জিয়াউর রহমান পাকিস্তানির গুপ্তচর হিসেবে কাজ করেছিল। জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে, আর খালেদা জিয়া নতুন বউয়ের আদরে পাকিস্তানির ক্যান্টনমেন্টে থাকে, এটা কি কোনোভাবে সম্ভব?

তিনি আরও বলেন, আমি মুক্তিযুদ্ধ দেখেছি, এখনও বহু মুক্তিযোদ্ধা বেঁচে আছে, আমার পাশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সম্পাদক (মৃণাল কান্তি দাস) দাঁড়িয়ে আছেন। মুক্তিযুদ্ধের সময় কোনো এক মুক্তিযোদ্ধাকে পানি খাইয়েছে অথবা একবেলা ভাত খাইয়েছে, সেই অপরাধে তাকে ধরে নিয়ে পাকিস্তানিরা হত্যা করেছে। সেই অপরাধে তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। নির্যাতন করেছে। আর জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে খালেদা জিয়াকে নতুন বউয়ের আদলে আদর-যত্ন করে, এতে তো প্রমাণিত হয় জিয়াউর রহমান আসলে মুক্তিযুদ্ধের শ্রদ্ধাবরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছে।

শুধু তাই নয়, সেই অপরাধে তারা বহু মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, নির্যাতন করেছে বলেও জানান তিনি।

আবহাওয়া

স্বামী জামিন পাওয়ায় এজলাসেই বিষপান করলেন স্ত্রী

জিয়াউর রহমান পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করেছেন : তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ১২:৩৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩