Dhaka বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ দেখিয়ে ক্ষমা চাইল নেপাল এয়ারলাইন্স

আন্তর্জাতিক ডেস্ক : 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি নেটওয়ার্ক ম্যাপ ঘিরে তীব্র সমালোচনার মুখে ক্ষমা চেয়েছে নেপাল এয়ারলাইন্স। ওই ম্যাপে জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছিল বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এক বিবৃতিতে বৃহস্পতিবার নেপাল এয়ারলাইন্স জানায়, সম্প্রতি আমাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নেটওয়ার্ক ম্যাপে যে ত্রুটি ছিল, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এতে আন্তর্জাতিক সীমান্তসংক্রান্ত গুরুতর ভুল উপস্থাপন করা হয়েছিল, যা নেপাল বা নেপাল এয়ারলাইন্সের সরকারি অবস্থানকে প্রতিফলিত করে না।

বিতর্কের জেরে অবিলম্বে পোস্টটি সরিয়ে ফেলা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে অভ্যন্তরীণ পর্যালোচনাও শুরু হয়েছে।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করে নেপাল এয়ারলাইন্স জানায়, এই অঞ্চলে আমাদের প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ককে আমরা গভীরভাবে মূল্যায়ন করি এবং পোস্টটির কারণে সৃষ্ট যেকোনো অসন্তোষের জন্য আমরা দুঃখিত।

আবহাওয়া

অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ১২ কর্মকর্তাকে একযোগে বদলি

জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ দেখিয়ে ক্ষমা চাইল নেপাল এয়ারলাইন্স

প্রকাশের সময় : ০২:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬