জনবান্ধব বাজেট হয়েছে, জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে : চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক : 

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ব্যাপক যাচাই-বাছাই করেই প্রণয়ন করা হয়েছে বলে জানিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনেক যাচাই-বাছাই করেই দেয়া হয়েছে। ৬৩টি পণ্যের শুল্ক কমানো হয়েছে। এই বাজেট জনবান্ধব এবং জনগণের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিএনপি সরকারের প্রথম বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাজেটের ওপর আলোচনার জন্য বিরোধী দলকে ৩১ শতাংশ সময় দেয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, সরকারের দেয়া বাজেটকে গ্রহণ করেছে বিরোধীদলও। তাই এ বাজেট বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চাই।

বাজেটে জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে মন্তব্য করে নূরুল ইসলাম মনি বলেন, এবারের বাজেটকে জনকল্যাণমুখী করতে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। জনগণ এর সুফল পাবে।

দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চেয়ে চিফ হুইপ বলেন, একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে সরকার। এ যাত্রায় সবার সহযোগিতা প্রয়োজন। বিগত ফ্যাসিবাদী সরকার দেশের সব প্রতিষ্ঠান নষ্ট করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তুপ থেকে দেশকে এগিয়ে নিতে হবে।

রাজনৈতিক মতভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধ বলে মন্তব্য করে চিফ হুইপ বলেন, সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চায়। রাজনৈতিক ময়দানে মতভিন্নতা সত্ত্বেও সরকারি ও বিরোধী দল দেশের স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধ। এই দৃষ্টভঙ্গিতেই এবার বিরোধী দল বাজেট আলোচনায় ৩১ শতাংশ সময় পেয়েছে। বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে বাজেট পাস হয়েছে, ইতিহাসে যা নজিরবিহীন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে নূরুল ইসলাম মনি বলেন, তিনি উদার ও মানবিক দৃষ্টিভঙ্গিতে দেশ পরিচালনা করছেন। দেশকে এগিয়ে নিতে দিনরাত পরিশ্রম করছেন। প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনায় ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করেছেন। অতীতে আমরা এর নজির দেখিনি।

চিফ হুইপ বলেন, দেশের মানুষ বেশিরভাগই নেতিবাচক ধারণা ছড়িয়ে এক ধরনের আত্মতুষ্টি লাভ করেন। এতে বিভ্রান্তি সৃষ্টি হয়। এ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।

জুলাই সনদ ও সংস্কার প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার প্রশ্নে মতভিন্নতা কমিয়ে আনার কাজ চলছে। অগ্রগতি হলে এবং মতপার্থক্য দূর হলে সেটা বাস্তবায়ন করা হবে।

চিফ হুইপ বলেন, বাংলাদেশের মাটি প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবহার হোক, সেটা আমরা চাই না। একইসঙ্গে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীরা নাক গলাক, সেটাও চাই না।

তিনি বলেন, ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়। বাংলাদেশে কি সে হারে মন্দির ভাঙা হয়? প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর ভারত কীভাবে নিয়েছে, সেটা তাদের কর্মকাণ্ডে নজর দিলেই সবাই বুঝতে পারবে।

জুলাই স্মৃতি জাদুঘর কবে খুলে দেয়া হবে জানতে চাইলে চিফ হুইপ জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না।

তিস্তা মহাপরিকল্পনাকে দেশ বাঁচানোর প্রকল্প আখ্যা দিয়ে চিফ হুইপ বলেন, উত্তরাঞ্চলের সাধারণ মানুষ যাতে কৃষিকাজে প্রয়োজনীয় পানি পায়। সেজন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

জনবান্ধব বাজেট হয়েছে, জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে : চিফ হুইপ

প্রকাশের সময় : ০১:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬