কুমিল্লায় ট্রেনের ধাক্কায় আ.লীগ নেতা নিহত

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ট্রেনের ধাক্কায় আবদুল মমিন (৫৭) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শিকারপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারওয়ার।

আবদুল মমিন শিকারপুর গ্রামের বাসিন্দা এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, আবদুল মমিন প্রতিদিন ভোরে রেললাইনের পাশ দিয়ে হাঁটতেন। আজ ভোরেও রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন তিনি। সকাল সাড়ে ৬টার দিকে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেললাইনে তার লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

আওয়ামী লীগ নেতা গোলাম সারওয়ার বলেন, ব্যায়াম করতে বেরিয়ে ট্রেনের ধাক্কায় আবদুল মমিনের মৃত্যু হয়েছে। আমরা একজন ত্যাগী আওয়ামী লীগ নেতাকে হারালাম। তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ শোকাহত।

লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার বলেন, আমি ঘটনাটি শুনেছি। স্থানীয়রা মরদেহ নিয়ে চলে গেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় আ.লীগ নেতা নিহত

প্রকাশের সময় : ০১:২০:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪