কিশোরগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কায় নিহত ১

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা পৌরসভার ময়লার ট্রাকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরো চার যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার মির্জাপুর বাইপাস এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

আহতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার চরমারিয়া গ্রামের কাজল মিয়ার স্ত্রী জোসনা আক্তার, তার শিশুপুত্র আইফান , তাড়াইল উপজেলার কাজলা এলাকার বাসিন্দা রাবিয়া এবং করিমগঞ্জ উপজেলার বাসিন্দা অটোরিকশা চালক নজরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাকুন্দিয়া পৌরসভার ময়লার ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জে রেফার করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মূল সড়কে বসতে পারবে না হকাররা

কিশোরগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কায় নিহত ১

প্রকাশের সময় : ০৫:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬