নিজস্ব প্রতিবেদক :
বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রার বহরে তিনটি নতুন এয়ারক্রাফট যুক্ত হচ্ছে। বহর সম্প্রসারণের অংশ হিসেবে ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ যুক্ত করছে উড়োজাহাজ সংস্থাটি।
বুধবার (৬ মে) এয়ার অ্যাস্ট্রা জানায়, চলতি মে মাস থেকে শুরু করে আগামী জুলাইয়ের মধ্যে ধাপে ধাপে এই তিনটি এয়ারক্রাফট বহরে যুক্ত হবে।
এয়ার অ্যাস্ট্রা জানিয়েছে, নতুন তিনটির মধ্যে প্রথম উড়োজাহাজটি এরইমধ্যে ডেলিভারির জন্য প্রস্তুত রয়েছে। শিগগিরই এটি বহরে যুক্ত হবে। বাকিগুলো জুলাই মাসের মধ্যে যুক্ত হবে। নতুন ৩টি এয়ারক্রাফট যুক্ত হলে এয়ার অ্যাস্ট্রার এয়ারক্রাফট সংখ্যা দাঁড়াবে ৭-এ।
এয়ার অ্যাস্ট্রা বলছে, নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ায় তাদের ফ্লাইট সংখ্যা ও গন্তব্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে যাত্রীদের জন্য আরও আধুনিক ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে।
নিজস্ব প্রতিবেদক 
























