এনসিপিকে সমর্থন দিন, আমরা প্রতারণা করব না : হাসনাত আব্দুল্লাহ

যশোর জেলা প্রতিনিধি : 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি একটি নতুন সংগঠন, একটি চারা গাছ। দেশকে এগিয়ে নিতে এনসিপি নামক এ চারা গাছকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দিন, আমরা আপনাদের সঙ্গে প্রতারণা করবো না। সেটা সম্ভব হলে জনপ্রতিনিধিরা ৫ বছরের জন্য আপনাদের গোলাম হয়ে কাজ করবে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে যশোরের অভয়নগর পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশকে এগিয়ে নিতে এনসিপি নামক চারা গাছকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দিন, আমরা প্রতারণা করব না।

তিনি বলেন, দেশের মালিকেরা ভোট বিক্রির মাধ্যমে গোলামির জঞ্জিরে আটকে যায়। যে কারণে ৫ বছর ঘানি টানতে হয়। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সেটা সম্ভব হলে জনপ্রতিনিধিরা ৫ বছরের জন্য গোলাম হয়ে কাজ করবে।

নারীদের রাজনীতিতে অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, রাজপথে নারীদের ঢাল বানানো হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের উপেক্ষা করা হয়। দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে বাইরে রেখে সুষম রাষ্ট্র গঠন সম্ভব না।’ এ জন্য নারীদের রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

সেবামূলক বিভিন্ন ধরণের কার্ড বিতরণ ইস্যুতে সরকারে তীব্র সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে বাড়িতে বাড়িতে কার্ড দিয়ে বেকারত্ব উৎসাহ দিচ্ছে। দেশের মালিকরা ভোট বিক্রির মাধ্যমে বারবার গোলামির জিঞ্জিরে আটকে যাচ্ছে। যে কারণে পাঁচ বছর ঘানি টানতে হয়। সেখান থেকে বেরিয়ে আসতে হবে।

সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, পলাতক শেখ হাসিনা ফিরে আশার হুমকি দেয়। কিন্তু এ দেশে শেখ হাসিনা কখনোই আসবে না। শেখ হাসিনাসহ তাঁর পরিবারের কারও এ দেশে দাফনও হবে না।

পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির অভয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীর। পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ডা. মাহমুদা মিতু এমপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক এবং যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এনসিপিকে সমর্থন দিন, আমরা প্রতারণা করব না : হাসনাত আব্দুল্লাহ

প্রকাশের সময় : ১০:১৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬