এনসিটিবির নতুন চেয়ারম্যান রিয়াজুল হাসান

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান। এর আগে তিনি এনসিটিবির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

শনিবার (৩১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মাধ্যমেই সারাদেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাক্রম প্রণয়ন করা হয়। এ ছাড়া এই সংস্থার মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যের বইও দেওয়া হয়।

অধ্যাপক রিয়াজুল হাসান সর্বশেষ কর্মস্থল ছিল ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। এর আগে তিনি এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) পদেও দায়িত্ব পালন করেছেন। সবশেষ তাকে এনসিটিবি থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

গত ২৮ জুলাই দ্বিতীয় মেয়াদে এনসিটিবির চেয়ারম্যান নিয়োগ পান অধ্যাপক ফরহাদুল ইসলাম। সরকার পতনের পর তার নিয়োগের ২২ দিনের মাথায় গত ১৯ আগস্ট স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি।

অধ্যাপক ফরহাদুল ইসলাম পদত্যাগ করার পর এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক রবিউল কবির চৌধুরীকে একই দিনে চেয়ারম্যান পদে রুটিন দায়িত্ব দেওয়া হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্তের বিনিময়ে হলেও ধরে রাখতে হবে : তথ্যমন্ত্রী

এনসিটিবির নতুন চেয়ারম্যান রিয়াজুল হাসান

প্রকাশের সময় : ০৮:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪