Dhaka বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

একযোগে অবসরে পাঠানো হলো পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে

নিজস্ব প্রতিবেদক : 

উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শকসহ (ডিআইজি) বাংলাদেশ পুলিশের ১৩ জন কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ হতে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- ঢাকার পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির পলাতক কমান্ড্যান্ট (ডিআইজি) মহা. আশরাফুজ্জামান, এন্টি টেররিজম ইউনিটের(ঢাকায় সংযুক্ত) ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি (ঢাকায় সংযুক্ত) মো. মনিরুল ইসলাম, বর্তমানে রাজশাহীস্থ পুলিশ একাডেমি সারদায় বদলীর আদেশপ্রাপ্ত পুলিশ অধিদপ্তরের (টিআর) ডিআইজি মাহফুজুর রহমান, এপিবিএন সদর দপ্তরের ডিআইজি মো. মুনিবুর রহমান, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বর্তমানে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, পুলিশ অধিদপ্তরের (টিআর) ডিআইজি শামীমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক, ঢাকা, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) ডিআইজি সালমা বেগম।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, অবসরে পাঠানো এসব কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আবহাওয়া

রানা-রিশাদদের সুখবর দিল আইসিসি

একযোগে অবসরে পাঠানো হলো পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে

প্রকাশের সময় : ০৯:০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬