নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দেশে যে ঘাটতি রয়েছে, তা কমিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে যুগোপযোগী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে। বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। একই সঙ্গে বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না।
তিনি বলেন, বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
একটি গোষ্ঠি দেশকে অস্থিতিশীল করতে চায় জানিয়ে রিজভী বলেন, বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোন কর্মকাণ্ড মেনে নেয়া হবে না।
বিরোধীদলের সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে। অথচ তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।
তিনি স্পষ্টভাবে জানান, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি গোষ্ঠী প্রতিনিয়ত অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সরকারের আমলে এ ধরনের কোনো দেশবিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
তিনি দাবি করেন, বর্তমানে দেশে গুম নেই, ক্রসফায়ার নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলারও অবসান ঘটেছে। আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান রিজভী।
নিজস্ব প্রতিবেদক 























