একনেকে অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

অনুমোদিত প্রকল্প তিনটি হলো—মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রোরেল লাইন-১ এবং মেট্রোরেল লাইন-৫ নর্দান রুট। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এসব প্রকল্প বাস্তবায়নে সম্মিলিতভাবে ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়িত দুটি প্রকল্পের সংশোধিত ব্যয় ও মেয়াদের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রকল্প দুটি হলো বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-১ এবং হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন-৫ নর্দান। অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি নতুন করে অনুমোদন পেয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, একনেকের প্রাথমিক এজেন্ডায় শুধু এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি রাখার কথা ছিল। পরে প্রকল্পগুলোর অগ্রগতি সমন্বয় এবং সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় নিয়ে জাইকার অর্থায়নে চলমান এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দানের ব্যয় ও বাস্তবায়ন মেয়াদ সংশোধনের প্রস্তাবও একই সভায় তোলা হয়।

জাইকার অর্থায়নে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ নির্মাণে সংশোধিত মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। হেমায়েতপুর-ভাটারা রুটের ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পে ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।

এ ছাড়া গাবতলী-দাশেরকান্দি রুটের এমআরটি লাইন-৫ সাউদার্নের মোট দৈর্ঘ্য ১৭ দশমিক ২০ কিলোমিটার। এর মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার অংশ হবে পাতালপথ। প্রকল্পটি বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সেপ্টেম্বরসহ আগামী ৩ মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে : প্রেস সচিব

একনেকে অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

প্রকাশের সময় : ০২:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬