ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

এবারের ঈদুল আজহায়ও সংবাদপত্র শিল্পের কর্মীদের জন্য পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। এ সময়ে দেশের কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না বলে জানানো হয়েছে।

সোববার (১৮ মে) নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি পালন করা হবে।

এছাড়া ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে নোয়াবের সব সদস্যকে বিষয়টি অনুসরণের অনুরোধ জানানো হয়।

দীর্ঘকাল ধরে দেশে দুই ঈদে সরকারি ছুটি তিন করে হলেও ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে দুই ঈদের ছুটিই বাড়ানো হয়। সেই ধারাবাহিকতায় এবার বিএনপি সরকারও গত ঈদুল ফিতর এবং সামনের ঈদুল আজহায় লম্বা ছুটি ঘোষণা করে।

যে কারণে শনিবার অফিস করতে হবে সরকারি চাকুরেদের
তবে সরকারি ছুটি বাড়ালেও সংবাদপত্র শিল্পের মালিকরা প্রথমে ছুটি বাড়াতে সম্মত হননি। ফলে ২০২৫ সালের ঈদুল ফিতরে সাংবাদিকরা তিন দিনের ছুটিই উদযাপন করেন। তবে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের দাবির মুখে গত বছর ঈদুল আজহায় প্রথম নোয়াব সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদুল ফিতরের পর ঈদুল আজহায়ও পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সাংবাদিকরা।

তবে নোয়াবের ঘোষিত এই ছুটি শুধু সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িতদের সঙ্গে সংশ্লিষ্ট। টেলিভিশন মালিকদের আলাদা সংগঠন রয়েছে এবং যেহেতু টেলিভিশন এক মুহূর্তের জন্যও বন্ধ থাকে না এজন্য সেখানে সাধারণত সাংবাদিকরা পর্যায়ক্রমে ছুটি কাটিয়ে থাকেন। একই পদ্ধতি অবলম্বন করা হয় ২৪ ঘণ্টার সংবাদমাধ্যম হিসেবে পরিচিত নিউজপোর্টালগুলোতেও।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

প্রকাশের সময় : ১০:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬