Dhaka সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধের শঙ্কায় গ্রীষ্মে ভাড়া বাড়াচ্ছে না রায়ানএয়ার

আন্তর্জাতিক ডেস্ক : 

ইরান যুদ্ধ ঘিরে বাড়তে থাকা উদ্বেগের কারণে চলতি গ্রীষ্মে মুনাফায় চাপ পড়তে পারে বলে সতর্ক করেছে ইউরোপের সবচেয়ে বড় বিমান সংস্থা ‘রায়ানএয়ার’। যাত্রী সংখ্যার হিসাবে শীর্ষে থাকা এই কম খরচের এয়ারলাইন জানিয়েছে, মানুষের ভ্রমণ ব্যয় নিয়ে সতর্কতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা তাদের ব্যবসায় প্রভাব ফেলতে পারে।

রায়ানএয়ার আগে আশা করেছিল, গ্রীষ্মকালীন ব্যস্ত মৌসুমে বিমানভাড়া সামান্য বৃদ্ধি হবে। প্রতিবছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টিকে ইউরোপে ভ্রমণের সবচেয়ে ব্যস্ত সময় হিসেবে ধরা হয়। এ সময় সাধারণত যাত্রী সংখ্যা ও টিকিটের দাম দুটোই বাড়ে।

তবে এখন সংস্থাটি বলছে, সেই প্রত্যাশা অনুযায়ী ভাড়া বাড়ছে না। বরং জুলাই থেকে সেপ্টেম্বর সময়ের ভাড়ার হার প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে।

রায়ানএয়ারের মতে, এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো মূল্যস্ফীতি নিয়ে মানুষের উদ্বেগ। ইউরোপের অনেক দেশে এখনো জীবনযাত্রার খরচ বেশি থাকায় মানুষ ভ্রমণে অতিরিক্ত খরচ করতে সতর্ক হচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তাও যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

সংস্থাটি আরো জানিয়েছে, গ্রীষ্মকালীন ভাড়ার চূড়ান্ত পরিস্থিতি এখনো পুরোপুরি স্পষ্ট নয়। কারণ অনেক যাত্রী এখন আগেভাগে টিকিট না কেটে শেষ মুহূর্তে বুকিং দিচ্ছেন। ফলে এই মৌসুমে রায়ানএয়ার কতটা লাভ করবে, তার বড় অংশ নির্ভর করবে শেষ সময়ের বুকিং-এর হারের ওপর।

এর আগে মার্চে শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে রায়ানএয়ার। সেখানে তারা রেকর্ড মুনাফার তথ্য জানায়। সংস্থাটির কর পরিশোধের পর নিট মুনাফা হয়েছে ২২৬ কোটি ইউরো, যা প্রায় ২৬৩ কোটি মার্কিন ডলারের সমান।

আবহাওয়া

ইরান যুদ্ধের শঙ্কায় গ্রীষ্মে ভাড়া বাড়াচ্ছে না রায়ানএয়ার

প্রকাশের সময় : ০৪:০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬