Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে খেলছে না ম্যাক্সওয়েল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:২৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • ২৫০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক

নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ৪০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান এই অজি ব্যাটার। ইনজুরিতে পড়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। গুজরাটে গলফের গাড়ি থেকে পড়ে মাথায় আঘাত পাওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারছেন না তিনি।

কনকাশন ধরনের এই ইনজুরির কারণে দুঃসংবাদ পেয়েছে দুর্দান্ত খেলতে থাকা অস্ট্রেলিয়া। তবে মাথায় চোট পাওয়ায় আহমেদাবাদে হতে যাওয়া আগামী ম্যাচে ইংলিশদের বিরুদ্ধে ম্যাক্সওয়েলকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। নিজেদের ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এক বছরের মধ্যে দ্বিতীয়বার এমন অদ্ভুত ইনজুরিতে পড়লেন বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিয়ান। গুজরাটে সোমবার রাতে গলফ কার্টের পিছনে বসে ঘোরার সময় অসতর্কভাবে পড়ে যান ম্যাক্সওয়েল। আর তাতেই মাথায় আঘাতের পাশাপাশি মুখেও ক্ষত-বিক্ষত হন অজি অলরাউন্ডার। ইংলিশদের বিপক্ষে লড়াইয়ে গলফ খেলে সময় কাটাচ্ছিলেন অজি ক্রিকেটাররা। তবে এই ঘটনায় ম্যাক্সওয়েল ছাড়া আর কেউ আহত হয়নি বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ম্যাক্সওয়েলের চোটের ব্যাপারে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘সে তার চোটের কথা জানানোর ব্যাপারে সৎ ছিল। সে ভালো করছে এবং আজ হালকা ব্যায়াম করবে। ভাগ্যিস এর থেকে বড় কোনো ইনজুরিতে তাকে পড়তে হয়নি। ব্যাটে বলে সে দুর্দান্ত করছে।’

২০২২ সালের নভেম্বর মাসে নিজের জন্মদিনের উৎসব পালনের সময় পা ভেঙে ফেলেছিলেন ম্যাক্সওয়েল। সেই ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেড়ে ওঠেননি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ান।

আবহাওয়া

ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে খেলছে না ম্যাক্সওয়েল

প্রকাশের সময় : ০৬:২৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩