Dhaka মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আরব বিশ্বে সবচেয়ে বেশি সিনেমা হল সৌদিতে

আন্তর্জাতিক ডেস্ক : 

সৌদি আরবে পুনরায় সিনেমা চালুর ৬ বছর পূর্তি হয়েছে। এই সময়ে দেশটিতে সিনেমা ইন্ডাস্ট্রির ব্যাপক প্রবৃদ্ধি হয়েছে। প্রায় চার দশক পর প্রথমবারের মতো ২০১৮ সালে সিনেমা হল চালুর সিদ্ধান্ত নেয় সৌদি।

দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদিতে সিনেমা হল রয়েছে ৬৬টি। এসব হলে রয়েছে ৬১৮টি পর্দা। ২২টি শহরজুড়ে থাকা এসব সিনেমা হলে ৬৩ হাজার ৩০০ আসন রয়েছে। যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

গত ছয় বছরে সৌদিতে প্রায় ১ হাজার ৯০০ সিনেমা প্রদর্শিত হয়েছে। যার মধ্যে ৪৫টি সৌদির নিজস্ব। এসব সিনেমা প্রদর্শনীর মাধ্যমে আয় হয়েছে ৩ দশমিক ৭ বিলিয়ন রিয়াল। শুধুমাত্র গত বছর দেশটিতে ১৬ হাজার ৬০০ মিলিয়ন টিকেট বিক্রি হয়েছে।

সিনেমা প্রদর্শনীর পাশাপাশি সিনেমা বিষয়ক বিভিন্ন উৎসবও আয়োজন করছে সৌদি। গত সপ্তাহে দেশটিতে গালফ সিনেফা উৎসব হয়।

আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছাতে বিশ্বের অন্যান্য দেশ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে সৌদি।

গত মাসে সৌদি ফিল্ম কমিশন চীনের বোনা ফিল্ম গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এরমাধ্যমে সৌদির ছবি চীনের বাজারে প্রবেশের সুযোগ পায়। এছাড়া এই চুক্তির মাধ্যমে এই দুই দেশ প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং যৌথ সিনেমা তৈরির ফান্ডসহ নিজেদের মধ্যে বিভিন্ন সহযোগিতার দ্বার উন্মোচন করে।

সৌদির সরকার পাঁচটি দেশে সৌদির ছবি প্রদর্শনীর একটি উদ্যোগ নিয়েছে। ‘সৌদি ফিল্ম নাইট’ নামের এই প্রদর্শনীর আওতায় সৌদির ছবি দেখানো হবে মরক্কো, অস্ট্রেলিয়া, চীন, ভারত এবং মেক্সিকোতে।

১৯৭০ সালের দিকে সৌদি আরবে কিছু সিনেমা হল থাকলেও দেশটির তৎকালীন ধর্মীয় পণ্ডিতরা সেগুলো বন্ধ করে দেন। ওই সময় আরব অঞ্চলের দেশগুলোতে ইসলামি শাসনের ব্যাপক উত্থান ঘটে।

২০১৭ সালে সৌদি সরকার জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে যে সামাজিক ও অর্থনৈতিক ব্যাপক সংস্কার চলছে, তার অংশ হিসেবে চলচ্চিত্রের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

এরপর ২০১৮ সালের ১৮ এপ্রিলে ‘ব্ল্যাক প্যানথার’ দিয়ে যাত্রা শুরু করে সৌদির সিনেমা হলগুলো।

আবহাওয়া

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের ভাঙল ৪ দাঁত, আহত ২ যাত্রী

আরব বিশ্বে সবচেয়ে বেশি সিনেমা হল সৌদিতে

প্রকাশের সময় : ০৯:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪