Dhaka শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে চাঁদাবাজদের নির্বাচিত না করার আহ্বান দুদক চেয়ারম্যানের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:৫৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ২১১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

আগামী নির্বাচনে দুর্নীতিবাজ-চাঁদাবাজদের নির্বাচিত না করার আহ্বান জানিয়ে দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বাদ দিয়ে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলেই দেশে দুর্নীতি কমবে।তখন আর দুদকের প্রয়োজন হবে না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে আছে, যা সম্পূর্ণ নির্মূল করা কঠিন। এ অবস্থায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আব্দুল মোমেন বলেন, দুর্নীতিবাজদের উৎসব যেন প্রতিদিন। কিন্তু দুর্নীতিবিরোধীদের মাত্র একদিনের উদ্যোগে তাদের লাগাম টানা সম্ভব।

দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সমাজে বিভিন্ন স্তরে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে পড়েছে, তা নির্মূল করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে জনগণ সঠিক সিদ্ধান্ত নিলে পরিবর্তন সম্ভব।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে দুদক। সকালে কার্যলয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুদকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় দুদক কমিশনার মিঞা মুহাম্মাদ আলী আকবর আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, দুদকের পরিচালকরা, দুর্নীতি বিরোধী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‍্যাক) সভাপতি আলাউদ্দিন আরিফ, সাধারণ সম্পাদক তাবারুল হকসহ সরকারি বিভিন্ন বিভাগ ও দফতরের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

আগামী নির্বাচনে চাঁদাবাজদের নির্বাচিত না করার আহ্বান দুদক চেয়ারম্যানের

প্রকাশের সময় : ১০:৫৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫