Dhaka শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডিআইজি হলেন ৩৩ পুলিশ কর্মকর্তা

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৪:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ২১৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তাকে একযোগে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) এ-সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একটি প্রজ্ঞাপনে ৩১ জনকে এবং অন্যটিতে দুইজনকে পদোন্নতি দেওয়ার তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুবুর রহমান প্রজ্ঞাপন দুইটিতে স্বাক্ষর করেছেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ যোগ দেওয়ার তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

একই দিন দেশের ৬৪ জেলায় পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাফরুল্লাহ-নিক্সনের ২৩ চেয়ারম্যানসহ কয়েক হাজার নেতাকর্মী বিএনপিতে

ডিআইজি হলেন ৩৩ পুলিশ কর্মকর্তা

প্রকাশের সময় : ০৪:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫