Dhaka রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৭৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৩ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২৫ জনের মৃত্যু হলো। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩২ হাজার ৫০১ জন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুলেটিনের তথ্য অনুযায়ী, মারা যাওয়া তিন ব্যক্তির মধ্যে একজন ঢাকার মিটফোর্ড হাসপাতালে, এক জন ঢাকার বেসরকারি মডার্ন হাসপাতালে এবং আরেকজন গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মারা যাওয়া তিনজনই পুরুষ। তাদের একজনের বয়স ৪৮ বছর, একজনের ৪৫ এবং আরেকজন ৩২ বছর বয়সী।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এছাড়া অগাস্টে ৩৯ জন, জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন ও মে মাসে তিন জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। সেপ্টেম্বরের প্রথম দুই দিনে তিনজনের মৃত্যু হয়েছে।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন জুলাই মাসে। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন এবং ২ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫ জন রোগী।

এই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৭৩ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, ঢাকা বিভাগে ৭৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৩ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছে।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৫৬৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫২২ জন; আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ৪১ জন।

বাংলাদেশে এক বছরে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। সেবার মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তার আগে ২০১৯ সালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন এবং ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আবহাওয়া

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩

প্রকাশের সময় : ০৮:০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫