হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে সোলায়মান সেলিম

নিজস্ব প্রতিবেদক : 

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর সূত্রাপুর থানার মামলায় শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম ওরফে এলেম আল ফায়দি (২২) হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিমের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এ আদেশ দেন।

এদিন সকালে সোলায়মান সেলিমকে আদালতে হাজির করা হয়। এরপর ১১টার দিকে বুলেট প্রুফ জ্যাকেট, হাতকড়া ও হেলমেট পরিয়ে আদালতে তোলা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক নিজাম উদ্দিন আহমেদ ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

পরে আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। সেখানে তাকে রিমান্ড দেওয়া হয়েছে। মামলাগুলোতে তার ঠিকানা ও ব্যক্তিগত তথ্য যাচাই বাছাই হয়েছে। ব্যক্তিগত তথ্য যাচাইয়ের জন্য রিমান্ডের কোনও প্রয়োজন নেই। আর রিমান্ড চায় থানা পুলিশ, কিন্তু আসামি নিয়ে যায় ডিবি। এটা কেমন! মাননীয় আদালত আপনি একটু দেখবেন।

পরে আদালতে ডিএমপির প্রসিকিউশন বিভাগের আসাদ বলেন, উনার বিরুদ্ধে যে অভিযোগ সেটা একটা হত্যা মামলা। এ মামলা হত্যার আলামত উদ্ধার হয়নি। এ ঘটনায় আর কে কে জড়িত সেটা জানা যায়নি। সে জন্য ৭ দিনের রিমান্ড প্রয়োজন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি, জিজ্ঞাসাবাদ করবে সিআইডি, নিয়ে যাবে সিআইডি। পরে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই আন্দোলনকারীরা সূত্রাপুর থানার শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল কলেজের সামনে আন্দোলনের সমর্থনে মিছিল করছিল। এ সময় মিছিলরত ছাত্র-জনতার ওপর আক্রমণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। পরে দুপুর পৌনে তিনটায় শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম ওরফে এলেম আল ফায়দি বাম চোখে গুলিবিদ্ধ হন।

গুরুতর আহত নাদিমুল হাসান এলেমকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২২ আগস্ট সূত্রাপুর থানায় মামলা হয়। এ মামলায় সোলায়মান সেলিম ১০ নাম্বার এজাহারনামীয় আসামি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্তের বিনিময়ে হলেও ধরে রাখতে হবে : তথ্যমন্ত্রী

হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে সোলায়মান সেলিম

প্রকাশের সময় : ০৪:৪২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫