Dhaka মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলী

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৫৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • ২৫৪ জন দেখেছেন

সৌরভ গাঙ্গুলী

‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ আক্রান্ত হয়েছেন আইসিসি সভাপতি সৌরভ গাঙ্গুলী। তার অবস্থা এখন স্থিতিশীল। আইসিসির পক্ষ থেকে সৌরভের সুস্থতা কামনা করা হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তথা জনপ্রিয় সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী শুক্রবার রাত থেকেই কিছুটা অসুস্থ ছিলেন, শনিবার সকালে জিম করতে গিয়ে তিনি মাথা ঘুরে পড়ে যান।

সৌরভের পরিবার সূত্রে জানা গেছে, সকালবেলায় জিম করতে গিয়ে প্রথমে পিঠে ব্যথা অনুভব করেন। এরপর মাথা ঘুরে পড়ে যান। সেই সময় তার আগে বুকে ব্যথা হচ্ছিল বলে উপস্থিত পরিবারের সদস্যদের জানান।

আরও পড়ুন : বছরের প্রথম দিনে সাকিবের ‘রহস্যময়’ ছবি পোস্ট

এরপর দ্রুত সময়ে সৌরভকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক সব রকম পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসলে হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং করার কথা আছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজনীতিতে সৌরভের যোগ দেওয়া নিয়ে চলছে গুঞ্জন। সৌরভের স্ত্রী ডোনা এর আগে বলেছিলেন, সৌরভ রাজনীতিতে যোগ দিলে সেখানেও শীর্ষে থাকবেন।

গত রবিবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সৌরভের সাক্ষাতের ঘটনায় গুঞ্জন আরও জোড়ালো হয়। পরের দিন একটি অনুষ্ঠানের মঞ্চে একসঙ্গে দেখা যায় সৌরভ আর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ধানের শীষ জিতে গেলে প্রকৃত অর্থে জনগণই জিতে যাবে : মোশাররফ হোসেন

হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলী

প্রকাশের সময় : ১০:৫৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১