কেরানীগঞ্জে রূপালী ব্যাংক থেকে ৩ ডাকাতের আত্মসমর্পণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ৩৩২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতদের হানার পর তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ডাকাতদের ব্যাংক থেকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। এর আগে দুপুর ২টার দিকে ডাকাতরা ওই ব্যাংকে হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে।

ঘটনাস্থলে থাকা এক র‌্যাব কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের জানান, ব্যাংকের ভেতরে ৩ ডাকাতকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা ৩ ডাকাত ৩টি আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

এরও আগে দুপুর ২টার দিকে ডাকাতদল ব্যাংকের ভেতরে প্রবেশ করে এবং কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে ফেলে। পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটিকে ঘেরাও করে রেখেছে এবং জিম্মিদের নিরাপদে উদ্ধারের জন্য চেষ্টা চালায়।

ঘটনার পরপরই পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ব্যাংকটিকে ঘেরাও করে রাখে। সে সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, ব্যাংকের ভেতরে ২-৩ জন ডাকাত অবস্থান করছেন বলে ধারণা করছেন। তিনি বলেন, আমরা তাদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানাচ্ছি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা

কেরানীগঞ্জে রূপালী ব্যাংক থেকে ৩ ডাকাতের আত্মসমর্পণ

প্রকাশের সময় : ০৬:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪