Dhaka রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৪-এর বিজয় স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : 

ডাক টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা এলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। ২০২৪-এর বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপনের পর তিনি এসব কথা বলেন।

দেশবাসীকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। মহান স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

একইসঙ্গে ফ্যাসিজম ও আধিপত্যবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ও জানান তিনি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই প্রকৃত বিজয় দিবস। এর আগে আমরা বিজয় কী উদযানপ করবো, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। এটা আমরা পেয়েছি জুলাই অভ্যুত্থানের শহীদদেরও রক্তের বিনিময়ে। ৭১ থেকে ২৪, আমাদের স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম– এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় সফল করতে চাই।’

এ সময় আরও ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম।

আবহাওয়া

২০২৪-এর বিজয় স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে : নাহিদ ইসলাম

প্রকাশের সময় : ০৩:২২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪