Dhaka সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে : খাদ্য উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৪৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ২৮৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খাদ্য অধিদফতরে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। ১৭ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করা হবে। এবার সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি আমদানি করা হবে দেড় লাখ টন ধান ও গম।

উপদেষ্টা বলেন, গত বছর চাল ক্রয় করা হয়েছিল প্রতি কেজি ৪৪ টাকা এবার তিন টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪৭ টাকায়। আর ধান সংগ্রহ করা হয়েছিল ৩০ টাকা কেজি এবার ৩৩ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এবার আমদানি করা হবে দেড় লাখ টন ধান ও গম আমদানি করা হবে। ফলে বলা যায় বাজারে আমন ধান এলে চালের দাম কমতে শুরু করবে।

তিনি বলেন, খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না সরকার। তাই দেশের চালের বাজার নিয়ন্ত্রণে ও সরবরাহ বাড়াতে ইতোমধ্যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর প্রভাবও পড়বে দামে।

ধান-চাল লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে উপদেষ্টা বলেন, এবার বন্যায় ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামসহ আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরেও লক্ষ্যমাত্রা অর্জনে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

আবহাওয়া

আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে : খাদ্য উপদেষ্টা

প্রকাশের সময় : ০৩:৪৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪