যাত্রাবাড়ী ও মুগদা থানায় নতুন ওসি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:৫১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২৮৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও মুগদা থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ডিএমপি গোয়েন্দা-মতিঝিল বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. ফারুক আহম্মেদকে ভারপ্রাপ্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানা ও লাইনওআর-এ কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সাজেদুর রহমানকে অফিসার ইনচার্জ মুগদা থানা হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরস্ত্র পুলিশ পরিদর্শক সোহরাব মিয়াকে গোয়েন্দা-লালবাগ বিভাগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

যখন ‘খারাপ মানুষ’ হিসেবে আখ্যা দেয়, তখন সত্যিই খুব কষ্ট হয় : প্রভা

যাত্রাবাড়ী ও মুগদা থানায় নতুন ওসি

প্রকাশের সময় : ০৬:৫১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪