গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : 

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় কানাই বিশ্বাস (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা মাদরাসার কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কানাই কাশিয়ানী উপজেলার তারইল গ্রামের পূর্নেন্দু বিশ্বাসের ছেলে এবং ফরিদপুর জেলার সদরপুরের একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) তুষার মির্জা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে কানাই কর্মস্থল থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা মাদরার কাছে ঢাকা থেকে খুলনাগামী একটি বাসের ধাক্কায় কানাই গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা কানাইকে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পূজা চেরির বিয়ের গুঞ্জন, যা জানালেন অভিনেত্রী

গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

প্রকাশের সময় : ০৫:৫১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪