Dhaka রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপভ্যানচালক নিহত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : 

লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যান-পিকআপ, ভ্যান-সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইলের চারমুখি সংঘর্ষে শিবু চন্দ্র দে (৫৭) নামে এক ব্যক্তি মারা গেছেন। এসময় আরও ৫-৬ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি পিকআপ ভ্যানের চালক ছিলেন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে সদর উপজেলার দালাল বাজারের মাইলের মাথা এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিবু লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার শাখারীপাড়ার পুলিন বিহারী দের ছেলে। তিনি কহিনুর কেমিকেল কোম্পানির গাড়িচালক ছিলেন।

জানা গেছে, ঘটনার সময় শিবু পিকআপভ্যান নিয়ে লক্ষ্মীপুর থেকে রায়পুরের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। একই সময় দ্রুতগতির একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলও দুর্ঘটনার শিকার হয়। এতে শিবুসহ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিবুকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, ঘটনাটি কেউ আমাদের জানায়নি। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য হাইওয়ে পুলিশকে জানানো হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহজালাল বিমানবন্দরে ৪৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ১

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপভ্যানচালক নিহত

প্রকাশের সময় : ০৪:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪