Dhaka রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেফতার ৪

ফেনী জেলা প্রতিনিধি : 

ফেনীতে প্রেমের ফাঁদে ফেলে শহরের পাঠানবাড়ি এলাকার ভাড়া বাসায় যুবককে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে এক তরুণীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ সেপ্টেম্বর) রাতে শহরের পাঠানবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করে ফেনী মডেল থানা পুলিশ।

এ ঘটনায় রাতে ভুক্তভোগী ফাহিম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার দাগনভূঞার নয়নপুর গ্রামের মাসুমা আক্তার (২০), স্বামী নাহিদ হোসেন জীবন (২৪), তাদের সহযোগী একই উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে শাহরিয়ার আলম (২০) ও ফেনী পৌর এলাকার সহদেবপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে সালমান হোসেন (২০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত প্রধান আসামি মাসুমা আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলার মরিচা গ্রামের মো. ফরিদ উদ্দিনের ছেলে মো. ফাহিম উদ্দিনের (২৫) সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার কথামতো ৩০ আগস্ট ফেনীর মহিপালে আসেন ভুক্তভোগী ফাহিম। সেখান থেকে মাসুমা কৌশলে তাকে শহরের পাঠানবাড়ি রোডের তাসপিয়া ম্যানশনের ৭ম তলায় একটি কক্ষে নিয়ে যায়। বাসায় থাকা অন্য আসামিদের তখন আত্মীয় বলে ফাহিমের সঙ্গে পরিচয় করিয়ে দেন। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া ফাহিমকে জিম্মি করে মারধর করতে থাকে।

পরে জোরপূর্বক উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণ করে তিন লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। টাকা প্রদানে অস্বীকৃতি জানালে আসামিরা ফাহিমকে মারধর করে ব্যবহৃত মোবাইল ফোন, সঙ্গে থাকা নগদ টাকা ও মোটরসাইকেল নিয়ে নেন।

এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগী ফাহিম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, পুলিশ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করেছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহজালাল বিমানবন্দরে ৪৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ১

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেফতার ৪

প্রকাশের সময় : ০২:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪