Dhaka রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজদিখানে মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নাসির শেখ (৪৮) নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মালখানগর ইউনিয়নের মালামত গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে মালামত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নাসির শেখ মালামত গ্রামের মৃত সামাদ শেখের ছেলে এবং পেশায় মাছ ব্যবসায়ী।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে ফিরছিলেন নাসির। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মুশফিকুর রহমান রাজিব তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের দাবি, জমি সংক্রন্ত বিরোধের জেরে নাসিরকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহতের ভাই সেলিম শেখ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের গ্রামের নুরু শেখের দুই ছেলে বাবু (২৭) ও নয়ন (২২) মিলে আমার ভাইকে গুলি করে হত্যা করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুশফিকুর রহমান রাজিব বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই নাসির শেখ নামের ওই ব্যক্তি মারা গেছেন। তবে তাঁর গলায় গুলির চিহ্ন রয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছি। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহজালাল বিমানবন্দরে ৪৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ১

সিরাজদিখানে মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ০৩:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪