Dhaka রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে সিমেন্টভর্তি ট্রাক খাদে পড়ে ২ যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিমেন্ট ভর্তি ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন – পুকুরিয়া ইউনিয়নের ইদ্রিস আলীর ছেলে মো. ফানু (৪৫) ও একই গ্রামের হেরাস আলীর ছেলে আব্দুর রাজ্জাক খুদু।

এলাকাবাসী জানায়, কানসাট বাজার থেকে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ে দায়পুকুরিয়া ইউনিয়নের মফিজ মোড়ে যাচ্ছিলেন ফানু ও আব্দুর রাজ্জাক। সোনাপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৬ দিনে শাহজালাল থেকে ৫০০ ফ্লাইট বাতিল

চাঁপাইনবাবগঞ্জে সিমেন্টভর্তি ট্রাক খাদে পড়ে ২ যুবক নিহত

প্রকাশের সময় : ০১:০০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪