Dhaka বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনে টাকা না দেওয়ার অনুরোধ এসবির

নিজস্ব প্রতিবেদক : 

পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত যে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

তারা জানায়, একদল প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ, নগদ, রকেটে পাসপোর্ট আবেদনকারীর কাছে টাকা দাবি করছে।

মঙ্গলবার (২০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ/নগদ/রকেটে পাসপোর্ট আবেদনকারীর কাছে টাকা দাবি করছে।

অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে আশ্বস্ত হয়ে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে যে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এ ধরনের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে ‘Hello SB’ অ্যাপের মাধ্যমে অথবা ০১৩২০০০৫৯২১ বা ০১৩২০০০৫৯২২ বা ০১৩২০৫৩৯৩ বা ০১৩২০০০৬৩৭৮ মোবাইল নম্বরে জানানো যাবে।

আবহাওয়া

রানা-রিশাদদের সুখবর দিল আইসিসি

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনে টাকা না দেওয়ার অনুরোধ এসবির

প্রকাশের সময় : ০৭:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪