Dhaka রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এই সরকার জনগণের অধিকারকে প্রাধান্য দেবে : অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : 

বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার ক্ষুন্ন করে এমন যেকোনো পদক্ষেপ এ সরকার শক্তভাবে প্রতিরোধ করবে বলে আশা ব্যক্ত করেছেন নব-নিযুক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান।

শুক্রবার (৯ আগস্ট) সকালে নিজ গ্রাম ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপারা গ্রামে তার বাবা মরহুম শেখ ইসরাইল মাস্টারের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে যে সব কাজ নাগরিক অধিকার ক্ষুণ্ন করে, মানুষের অধিকার ক্ষুণ্ন করে তা প্রতিহত করা হবে। যে জন্য মুগ্ধরা স্বপ্ন দেখেছিল, যে জন্য আবু সাইদরা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে এ সরকার ভূমিকা রাখবে। এ সরকার এমন কোনো কাজ করবে না, যা নাগরিক অধিকারের পরিপন্থী। দেশের মানুষের অধিকার রক্ষায় যা যা করণীয় তাই করা হবে।

ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে তিনি বলেন, এই সরকার জনগণের অধিকারকে প্রাধান্য দিবে। দেশের মানুষের অধিকার রক্ষায় যা যা করণীয় তাই করবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, এ সরকার যেহেতু দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে অর্জিত স্বাধীন সরকার, সুতরাং অবশ্যই অধিকার হরণের মতো কাজ কঠিনভাবে প্রতিহত করবে।

এর আগে সকালে তিনি গ্রামে এলে হাজার হাজার মানুষ তাকে অভিনন্দন জানাতে আসেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন ৫ সিটির প্রশাসক

এই সরকার জনগণের অধিকারকে প্রাধান্য দেবে : অ্যাটর্নি জেনারেল

প্রকাশের সময় : ০৪:০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪