Dhaka বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, দগ্ধ ৪

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সিগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুরে প্লাস্টিক কারখানায় বিদ্যুতের মিটার বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পরপরই আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- মো. রিয়াজুল (৩০), মো. মতিউর রহমান (২২), মো. রাকিবুল ইসলাম(২৪) ও মো. ইকবাল মোল্লা (৩০)। তাদের মধ্যে তিনজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত একজনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, রাত পৌনে ৯টার দিকে একতলা বিশিষ্ট টিন সেডের কারখানাটিতে আগুন লাগে। এতে চারজন শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেয়।

আহতদের মধ্যে তিনজনকে সদর হাসপাতালে এবং একজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আশপাশে কোনো আবাসন না থাকায় আগুন বেশি দূর ছড়াতে পারেনি; তবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ওসি।

আবহাওয়া

মুন্সীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, দগ্ধ ৪

প্রকাশের সময় : ১২:১৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪